নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

সাতক্ষীরা পুলিশ সুপারকে বদলির আদেশ প্রত‍্যাহারের দাবিতে মানববন্ধন


সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী'র সাতক্ষীরাতেই স্বপদে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের  এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা খুলনার রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে গিয়ে প্রেস ব্রিফিং এ মিলিত হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিমের নাজমুল হোসেন রনি, সুহাইল মাহদীন সাদী, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, রিফাত হোসেন, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিললুল্লাহ, শেখ মিনহাজ,নুহা আনসারী,শাহজালাল আহমেদ,আব্দুল্লাহ,উসমান গনিসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা বলেন, মতিউর রহমান সিদ্দিকী আন্দোলনে সময় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতেন। তিনি এই আন্দোলনের পক্ষে ছিলেন। পুলিশবাহিনীকে সুশৃংঙ্খলভাবে নিয়ন্ত্রণ করায় সাতক্ষীরায় কোন ছাত্র-ছাত্রী নিহত হয়নি। এবং তিনি সাতক্ষীরায় আসার পর থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে গিয়েছিল। কোনভাবেই তিনি চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীদের কে প্রশ্রয় দেননি, যেটা ইতিপূর্বে সাতক্ষীরায় কোন পুলিশ সুপার এমন ভূমিকা রেখেছে কিনা আমাদের জানা নেই। এজন্য আমরা চাই আমাদের প্রাণের সাতক্ষীরায় পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সরকারি বিধি মেনে সাতক্ষীরায় স্বপদে পুনর্বাহল করা হোক।

আরও খবর