গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

শ্যামনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সামিউল মনির ও সম্পাদক মোস্তফা কামাল

শ্যামনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সামিউল মনির ও সম্পাদক মোস্তফা কামাল




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সামিউল মনির সভাপতি ও মোস্তফা কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এসময় সহ-সভাপতি পদে জাহিদ সুমন, যুগ্ম-সম্পাদক পদে ডাঃ তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান মারুফ, ক্রীড়া সম্পাদক পদে মুরাদ হোসেন নির্বাচিত হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী ও সাধারণ শিক্ষার্থীদের নেতা মাসুম বিল্লাহ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। প্রেসক্লাবের মোট ৪০ সদসস্যের মধ্যে ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, প্রায় এক যুগ পর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম আফজালুল হক, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাস, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, আশেক-ই এলাহী মুন্না, সোলায়মান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি পদে সামিউল মনির ৩১ ভোট লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী আলমগীর সিদ্দিকী পান ৭ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামাল ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়। তার তিন প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুকুল ৭, কামরুজ্জামান ৮ ও আছাদুজ্জামান লিটন ৮ ভোট লাভ করেন।


Tag
আরও খবর