বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

বিএনপি কার্যলয়ে হা'ম'লা: সাবেক এমপি কমল সহ ১১০ জনের বিরুদ্ধে আরো দুই মা'ম'লা

 কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও দুটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার দ্রুত বিচার আদালতে মামলা দুটি করেন স্থানীয় বিএনপি কর্মী মো. জসিম উদ্দিন। মামলা ২টিতে সাইমুম সরওয়ার, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিনসহ ১১০ জনকে আসামি করা হয়েছে।


দ্রুত বিচার আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলা দুটি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, দ্রুত বিচার আইনে করা একটি মা'ম'লায় সাইমুম সরওয়ার, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ ৪৮ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আ'সা'মি করা হয়েছে। মা'ম'লার এজাহারে বলা হয়, ২০১৮ সালে ২৫ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদরের ভারুয়াখালী বাজারে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজলের ধানের শীষ প্রতীকের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আ'সা'মিরা।


অপর মা'ম'লায়ও আ'সা'মিদের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের আক্রমণ, বাসাবাড়িতে হা'ম'লা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়। ওই মামলায় সাবেক হুইপ সাইমুম সরওয়ার, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আ'সা'মি করা হয়েছে।


মা'ম'লার বাদী জসিম উদ্দিন বলেন, আ'সা'মিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী। সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রভাবের কারণে তিনি এ ঘটনায় মা'ম'লা করতে পারেননি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে সাইমুম সরওয়ারসহ দলের নেতা-কর্মীরা আত্মগোপন করেন। এরপর তিনি মা'ম'লা করার সুযোগ পান।


কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান বলেন, আদালতের আদেশের কাগজপত্র হাতে পৌঁছায়নি। পৌঁছালে আ'সামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, সাইমুম সরওয়ারের বিরুদ্ধে এ পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা ও আদালতে হত্যা, ইটভাটা দখলসহ পাঁচটি মামলা হয়েছে। গত ২৫ আগস্ট ইটভাটা দখলের অভিযোগে সাইমুম সরওয়ারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা ওই মামলায় সাইমুম সরওয়ারের ঘনিষ্ঠজন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলার বাদী কক্সবাজার শহরের গোলদিঘি এলাকার বাসিন্দা ও রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মেসার্স জামান ব্রাদার্স নামের ইটভাটার মালিক ওয়াহিদুজ্জামান।


এর আগে সাইমুম সরওয়ারসহ দলের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আরও দুটি মা'ম'লা হয়েছে। একটি মা'ম'লা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গু'লি করে যুবক হ'ত্যা'র অভিযোগে। পুলিশ বাদী হয়ে মামলাটি করে। অপর মামলা হয়েছে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে। বিশেষ ক্ষমতা আইনে এই মা'ম'লা করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম।


মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট সরকার পতনের আগমুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সাইমুমের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গু'লি বর্ষণের ঘটনা ঘটে। গো'লা'গু'লিতে অন্তত দুজনের মৃ'ত্যু হয়েছে।


অভিযোগ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও সাইমুম সরওয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন।

Tag
আরও খবর