বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে স্কুল শিক্ষকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

 আশাশুনি উপজেলা কুল্যা ইউনিয়নে এক প্রাথমকি বিদ্যালয় শিক্ষক ঋণের চাপ সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্ববর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের মৃত সুধারাম সরকারের ছেলে ও উত্তর দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সরকার শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে পৌছেছিলেন। আগামী বছরে ফেব্রæয়ারী নাগাদ তার চাকুরী শেষ হবে। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে নিয়ে তার পরিবার। ছেলে একটি এনজিওতে চাকরী করেন। মেয়ের বিয়ে হয়েগেছে। কিন্তু নানা কারনে তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন। চক্রবৃদ্ধি হারের ঋনের টাকা পরিশোধ করা নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতো। বৃহস্পতিবার সকাল ৮.৩০ টার দিকে স্কুলে যাওয়ার জন্য গোসল খাওয়া দাওয়া করেন। এরপর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘরের সিড়ি বেয়ে উপরে উঠে সিড়ির চালের বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সুরোতহাল রিপোর্ট শেষে অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দিয়েছেন।
এসআই নূর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থানে গিয়ে সুরতহাল রিপোর্ট করেছেন। তিনি ঋণের জালে অতিষ্ঠ হয়ে আাত্মহত্যা করেছে বলে জানাগেছে।

Tag
আরও খবর