নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল আগাছানাশকে ক্ষতিগ্রস্ত আখ চাষি



বগুড়ার নন্দীগ্রামে আখ ক্ষেতে কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল আগাছা নাশক প্রয়োগ করে আখ গাছ মারা যাওয়ায় ক্ষতিগ্রস্থ’ হয়েছে এক গরীব আঁখ চাষী।


সরেজমিনে গিয়ে ও বিস্তারিত তথ্য জানা যায়, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি কদমকুড়ি গ্রামের রইচ উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন নিজ জমি না থাকায় ৫০ হাজার টাকা দিয়ে পৌনে দুই বিঘা জমি পত্তনি নেয়। তার নেওয়া পত্তনি জমিতে গত দুই মাস আগে ২৫ হাজার টাকা দিয়ে আখের চারা রোপন করেন। চারা রোপন করার কিছুদিন পর আখের জমিতে আগাছা জন্ম নিলে মোফাজ্জল হোসেন তা নিধন করার জন্য পাশ্ববর্তী মুরাদপুর কিরনমালা বাজারের মো: নুরুল ইসলামের মেসার্স নুরুল ট্রেডার্স নামক কীটনাশকের দোকানে গিয়ে জানালে বিক্রেতা নুরুল ইসলাম তাকে র‌্যাপিড নামক ৫শ মিলির বোতলের একটি আগাছা নাশক প্রয়োগ করতে বলে এবং এতে ফসলের কোন ক্ষতি হবে না বলে জানায়। কীটনাশক দোকানী নুরুল ইসলামের দেওয়া আগাছা নাশক নিয়ে মোফাজ্জল হোসেন তার আঁখের জমিতে গত তিনদিন আগে প্রয়োগ করে। আগাছানাশক প্রয়োগের পরদিন থেকে মোফাজ্জল হোসেনের আঁখ গাছ গুলো লাল হয়ে শুকিয়ে মারা যাওয়া শুরু করে। আখ ক্ষেতের এমন অবস্থা দেখে মোফাজ্জল হোসেন দিশেহারা হয়ে কীটনাশক বিক্রেতা নুরুল ইসলাম কে জানিয়ে জমি পরিদর্শন করার কথা বললে তিনি তার কথায় কর্নপাত করেন নি এবং জমি পরিদর্শন করেন নি।


এবিষয়ে ক্ষতিগ্রস্থ আখ চাষী মোফাজ্জল হোসেন জানান, আমি গরিব মানুষ ধার দেনা ও ঋণ করে জমি পত্তনি নিয়ে আখ চাষ করেছিলাম কিন্তু কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল আগাছানাশকে আমার সব শেষ। আমি ৮মাস পর থেকে আঁখ তুলতে পারতাম আখ বিক্রি করে আমার ৫ থেকে ৬ লাখ টাকার আখ বিক্রি করতে পারতাম। আমি আখ বিক্রির টাকায় ধারদেনা মিটিয়ে ভালোভাবে সংসার চালাতে পারতাম কিন্তু এখন আমি কি করবো আমি পথের ফকির হয়ে গেলাম।


এবিষয়ে কীটনাশক বিক্রেতা নুরুল ইসলাম জানান, আমি তাকে আগাছা নাশক আখ গাছের নিচের দিক দিয়ে প্রয়োগ করতে বলছি তাতে আখ গাছের কোন ক্ষতি হবে না। কিন্তু সে যদি আখ গাছের উপর দিক দিয়ে প্রয়োগ করে তাতে আমার কি করার আছে।


এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, উক্ত ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ আখ চাষী যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর