গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় যাতায়াতে জনদুর্ভোগ চরমে

বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় যাতায়াতে জনদুর্ভোগ চরমে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বেতনা নদীর উপর নির্মিত সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর ও মাটিয়াডাঙ্গা গ্রামের মিলনস্থলে সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বেইলি ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ায়। বছর দুয়েক আগে কয়েক কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের কাজ শুরু হয়। বর্তমানে ধীর গতিতে তার কাজ চলছে। গত ৩ বছর ধরে বেতনা নদীর পূর্ণ খনন কাজ শুরু হলেও এখনো পর্যন্ত খননের কাজ শেষ হয়নি ।নির্মাণাধীন ব্রিজের পাশে মানুষের চলাচলের জন্য বিকল্প একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছিলো।


তবে সম্প্রতি বিগত কয়েক দিনের টানা বর্ষণের ফলে ঝাউডাঙ্গা, হাজিপুর, বল্লী, আমতলা, খেজুরডাঙ্গী, থানাঘাটা, মাগুরা, বিনেরপোতা, নগরঘাটা, মিঠাবাড়ি, হরিণখোলা মাছখোলা, শাল্ল্যে সহ ২০ থেকে ৩০ টা গ্রামে জলবদ্ধতার শিকার হয়। জলবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন স্লুইসগেট, কালভার্ট খুলে দেওয়ার কারণে পানি বেতনা নদীতে নিষ্কাশন হওয়াই বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে । এবং পানির গতি বেগ বৃদ্ধি পাওয়ায় মাটিয়াডাঙ্গা ব্রিজের পাশে যাতায়াতের বিকল্প রাস্তাটি ভেঙ্গে পানিতে তলিয়ে বিনষ্ট হয়ে যায়। যার ফলে মানুষের চলাচলের জন্য এখন নৌকা বা কাঠের ব্রিজ তৈরি না করলে জনদুর্ভোগের শেষ নেই।


বেতনা নদীর পূর্বপাশে ১০ গ্রামের হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে। এমনকি মাটিডাঙ্গা বাজারে বড় মাছের আড়ৎ আছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ওই পথ দিয়ে যাতায়াত করতে যেয়ে পড়ে যাচ্ছে এবং তাদের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় গ্রাম্য ডাক্তার গৌতম সানা জানান এখন বেতনা নদীর পূর্ব পাশের গ্রামের মানুষের কেউ যদি অসুস্থ হয় তাকে অ্যাম্বুলেন্স বা কোন যানবাহন যোগে সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া খুব কঠিন হবে। এই কারণে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে কাঠের ব্রিজ তৈরি করার জন্য আহ্বান জানান। এছাড়াও মাটিয়াডাঙ্গা গ্রামের আক্তার হোসেন (বিপুল) জানান আমাদের এলাকায় মৎস্য ঘের আছে এখানে মাছের খাবার আনতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। অনেক পথ ঘুরে আমাদের মাছের খাবারের আনতে পরিবহন খরচ বেড়ে যায়।


এমনকি আমরা মাছ বিক্রি করতে যেতে ভোগান্তির শিকার হচ্ছি। স্থানীয় মাছ ব্যবসায়ী সাহেব আলী জানান মাটিয়াডাঙ্গা বাজারে বড় মৎস্য সেড আছে মাছ পরিবহন করে সাতক্ষীরা নিয়ে আসতে হয় আমাদের অনেক ব্যায় হয়, এজন্য ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেশি। স্থানীয় অনেকে জানান এক্ষুনি আমাদের চলাচলের জন্য কাঠের ব্রিজ অত্যন্ত জরুরী তা না হলে আমরা এই অত্যাধুনিক যুগে চরম দুর্ভোগে ভোগান্তিতে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। ব্রিজ তৈরীর কাজে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়াই জনগণের চলার বিকল্প রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় আমরাও স্থানীয়দের অনেক চাপে আছি। আমরা চেষ্টা করবো অতি দ্রুত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য।


Tag
আরও খবর