বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

বন্যার্ত ১১ শ পরিবারের পাশে ‘ইন সার্চ অব হিউম্যানিটি’

বন্যায় ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ প্লাবিত বিভিন্ন অঞ্চলের বন্যার্ত ১১ শ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছে উখিয়া উপজেলার মানবিক সংগঠন ‘ইন সার্চ অব হিউম্যানিটি’।


আগস্টের শেষ এক সপ্তায় সংগঠনটি দুই দফায় জরুরি ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় পৌঁছায়।


বন্যার প্রাথমিক পর্যায়ে প্রথম দফায় তারা ৬০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করে। পরিস্থিতির অবনতি হতে দেখে পরের দফায় ভারী খাবার হিসেবে তারা আরও ৫০০ পরিবারের জন্য তেল, চাল, ডাল, লবণ, বিস্কুট, ওষুধ, স্যালাইন, পানি, মুড়ি, স্যানিটারি ন্যাপকিন নিয়ে পাশে দাঁড়ায়।


ইন সার্চ অব হিউম্যানিটির সভাপতি মো. ইসমাইল হাসান বলেন, ত্রাণ পায়নি এমন প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। অন্তত ৪০ কিলোমিটার দুর্গম প্রান্তে নৌকাযোগে আমরা ত্রাণ পৌঁছে দিই।


তিনি বলেন, আমাদের টিমের সদস্যরা ভূজপুর, জয়পুর, রাজগঞ্জ, কালীরহাট, শরীফপুর, ছয়ানি, সেনবাগ, বেগমগঞ্জসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে।



ভালোবেসে, বিশ্বাস করে যারা অর্থ ও মালামাল দিয়ে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি বলেন, মানবতার খোঁজে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।



ইন সার্চ অব হিউম্যানিটি ২০২০ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায় এবং দেশের বিভিন্ন প্রান্তে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় জরুরি সেবা প্রদান করে আসছে। এর আগেও গেল বছর চট্টগ্রামের সাতকানিয়া ও বান্দরবানে সৃষ্ট বন্যায় ত্রাণসামগ্রী পৌঁছে দেয় সংগঠনটি।

Tag
আরও খবর