বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

সামাজিক অনুষ্ঠানের শোভাবর্ধনে নিয়োজিত উখিয়ার শ্রমিকরা পেলো নতুন নেতৃত্ব

বিয়ে,জন্মদিন,আকিকা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাজসজ্জা ও স্মৃতি ধরে রাখায় অক্লান্ত শ্রম দেওয়া মানুষগুলোর মূল্যায়ন হয় না নেতৃত্বের অভাবে।


শোভাবর্ধনে নিয়োজিত এসব শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিত,নিরাপত্তা সহ অধিকার বাস্তবায়নে সীমান্ত উপজেলা উখিয়ায় প্রতিষ্ঠা লাভ করে উখিয়া উপজেলা পুষ্প ও শ্রমিক সমবায় সমিতি।


রবিবার (০১ সেপ্টেম্বর), আমিনুল ইসলাম হিরু কে সভাপতি ও হেলাল উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠন করা হয়েছে সংগঠনটির ৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি। 


আংশিক এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে উল্লেখ করে সংগঠনের এক বিবৃতি বলা হয়, " উখিয়ায় ইভেন্ট,পুষ্প বিতান সহ সামাজিক অনুষ্ঠানের সাজসজ্জায় জড়িত সাধারণ শ্রমিকদের মুখপাত্র হয়ে কাজ করে যাবে উখিয়া পুষ্প ও ভিডিও শ্রমিক কল্যাণ সমিতি।" 


নবনির্বাচিত সভাপতি হিরু অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, " এই সংগঠনের সদস্যদের শ্রম ছাড়া পূর্ণতা পায় না কোন সামাজিক আয়োজন, আমরা চাই আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই নায্য প্রাপ্যটুকু পাওয়ার পাশাপাশি সমাজের অন্যান্য পেশাজীবিদের মতো মূল্যায়িত হোক।"


প্রসঙ্গত, উখিয়া উপজেলায় কমপক্ষে পাঁচ শতাধিক শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামাজিক অনুষ্ঠানগুলোর নেপথ্যে শ্রম দিয়ে থাকে। এছাড়াও এই উপজেলায় রয়েছে ডেকোরেশন, পুষ্পবিতান,ভিডিও স্টুডিও কেন্দ্রিক অর্ধশত বাণিজ্যিক প্রতিষ্ঠান।

Tag
আরও খবর