নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনকালে মীর হেলাল - দেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে

রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান




 বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ১৯৭৮ সালের এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপির বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সবসময় সমাদৃত হয়েছে। আওয়ামীলীগ শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপি প্রতিষ্ঠা করে সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।  দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার দুপুরে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করতে মাজারে হাজার হাজার মানুষের ঢল নামে। সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাজার প্রাঙ্গনে উপস্থিত হতে থাকেন। নেতাকর্মীরা নতুন বাংলাদেশ গড়ার শপথে জনগণকে সঙ্গে নিয়ে আগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
  এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আলহাজ্ব এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।  


আরও খবর