গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

ভোমরা স্থলবন্দরে ২৩-২৪ অর্থ বছরে প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আদায়

ভোমরা স্থলবন্দরে ২৩-২৪ অর্থ বছরে প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আদায়



 


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বৈষম্যহীন নীতি অনুকরণে স্মরণকালের রাজস্ব আহরণের রেকর্ড তৈরি হয়েছে ভোমরা স্থল বন্দরে। দখল আর চাঁদাবাজ সিন্ডিকেট বিলুপ্ত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা, বেড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। পাশাপাশি অর্জিত হয়েছে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভোমরা বন্দরে।


চলতি ২০২৩-২৪ অর্থ বছরের শুরুতে জুলাই মাসে রাজস্ব অর্জিত হয় ৬০ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৫২ টাকা, আগস্ট মাসে ৮৮ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৮৩৩ টাকা, সেপ্টেম্বর মাসে ৪৭ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬৫৭ টাকা, অক্টোবর মাসে ৬৫ কোটি ২ লাখ ১৩ হাজার ৫১৪ টাকা, নভেম্বর মাসে ৭৯ কোটি ৬৬ লাখ ৬ হাজার ২৫৪ টাকা, ডিসেম্বর মাসে ৫৪ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৬৪ টাকা, জানুয়ারি মাসে ৪৮ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮১৩ টাকা, ফেব্রুয়ারি মাসে ৬৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ২৬০ টাকা, মার্চ মাসে ১৬৬ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৪৬৩ টাকা, এপ্রিল মাসে ১১১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৫১৩ টাকা, মে মাসে ৬৯ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৫১৩ টাকা, এবং অর্থবছরের শেষ জুন মাসে ৫১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৪৪৯টাকা রাজস্ব অজিত হয়েছে। সুতরাং ২০২৩-২৪ অর্থ বছরে মোট ৯০৭ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৮৮৫ টাকা রাজস্ব অর্জন হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার অধিক ৫৩ কোটি ৫৯ লাখ ১৭ হাজার ৮৮৫ টাকা রাজস্ব অর্জন করতে সক্ষম হয়েছে ভোমরা বন্দর। ভোমরা কাস্টমস সংশ্লিষ্ট এন্ট্রি শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক মন্দা আর ডলার সংকটের কারণে এলসি (ঋণপত্র) খুলতে না পারায় আমদানী বাণিজ্যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। তাছাড়া বিগত সময়ে সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের অর্থ ক্ষমতালিপসু কথিত দখল-চাঁদাবাজদের নিয়ন্ত্রণে ছিল ভোমরা বন্দর। এমন কোন ক্ষেত্র ছিলনা যেখানে নৈরাজ্যের ছায়া পরেনি। দুর্বৃত্তায়নের কবলে পড়ে সাধারণ ব্যবসয়ীদের জীবন প্রবাহ ছিল প্রায় ওষ্ঠাগত। চাঁদাবাজদের প্রভাব বিস্তারে অধিকাংশ ব্যবসায়ীরা বন্দর ছাড়তে বাধ্য হয়েছে। এমনই দুর্বিসহ পরিস্থিতির মধ্যেও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রেখেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার মতলেবুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কাস্টমস প্রশাসন। কোন অনিয়ম দুর্নীতি করার সুযোগ না থাকায় তৈরি হয়েছে ব্যবসাবান্ধব অনুকূল পরিবেশ। ব্যবসায়ীরা স্বচ্ছতার নিরিখে আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করায় বৃদ্ধি পেয়েছে রাজস্ব প্রবৃদ্ধি। তিনি আরও বলেন, বৈশ্বিক মন্দা আর ডলার সংকট অবস্থার উন্নতি হলে এ বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে এবং রাজস্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Tag
আরও খবর