বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

মহেশখালীতে মাদক বিরোধী র‍্যালী ও প্রতিবাদ সভা করেছে মোহরাকাটার ছাত্রসমাজ

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালী ও প্রতিবাদ সভা করেছে মোহরাকাটা ছাত্র সমাজ।


শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় মোহরাকাটা বাজার থেকে এই র‍্যালী শুরু হয়ে ইউনিয়নটির প্রধান-প্রধান বাজার ও সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালী পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম চৌধুরী বলেন, হোয়ানকে যারা মাদক ও জুয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছাত্রসমাজকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে মোকাবিলা করতে হয় সেভাবে মোকাবিলা করবো। এসময় তিনি আরো বলেন, আগের রাষ্ট্র ও সমাজ পরিচালনা বদলে গেছে, এখন রাষ্ট্র ও সমাজ পরিচালনা করছে ছাত্ররা। আমি সর্বোতভাবে তাদের সাথে আছি।


প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, মহেশখালীর সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, ফারুক ইকবাল, ইউপি সদস্য সেলিম সিকদার, আশেক ইলাহী, শাহাদাত কবির, ছাত্র সমাজের প্রতিনিধি মো. ফরহাদ, আহম্মদ উল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন, আতাহার উদ্দিন অতনু, সাজিবুল ইসলাম সাঈদী, সিরাজুল মোস্তফা, হাফেজ আবু মোছা প্রমুখ।


এসময় বক্তারা হোয়ানক ইউনিয়নকে মাদক, জুয়া সহ সকল ধরনের অপকর্ম রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Tag
আরও খবর