বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

১৬ বছর পর উখিয়ায় জামায়াতের কর্মীসম্মেলন রূপ নিলো জনসভায়

 দীর্ঘ ১৬ বছর পর উখিয়ায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মী সম্মেলনটি রূপ নেয় জনসভায়।


জুমার নামাযের পর উখিয়ার পাঁচটি ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহ জাহান।


সম্মেলনের শুরুতেই আব্দুস সাত্তারের নেতৃত্বে উখিয়ার আলো সাংস্কৃতিক সংসদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।


দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাই এ ষড়যন্ত্র রুখে দিতে তিনি বৈষম্যবিরোধী ছাত্রসমাজকে আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাজাহান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও কথা বলেছেন, তিনি বলেন, এ সরকারকে দেশ সংস্কারে জামায়াত একটি যৌক্তিক সময় দিতে চান এবং এ সরকারকে সবধরণের সহযোগিতা করবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।


তিনি আরো বলেন, “উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকা। এই দুই উপজেলার শান্তি-শৃংখলা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তি-শৃংখলা রক্ষায় নিয়োজিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।”


জামায়াতের এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর টেকনাফের হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট শাহ জালাল চৌধুরী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি সিরাজুল ইসলাম মোঃ আল আমিন, জেলা সহ-সেক্রেটারি জাহেদুর রহমান, সাবেক ছাত্রনেতা শফিউল আলম খন্দকার ও মোঃ শাহজাহান।


উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক মাওলানা সোলতান আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিমসহ উখিয়ার পাঁচটি ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর