বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

ফিশারীঘাটে ১০০ ইলিশের দাম দেড় লক্ষ টাকা

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র বা ফিশারীঘাটে ১ কেজি ওজনের ১০০ টি ইলিশ বিক্রি হচ্ছে দেড় লক্ষ টাকায়। পাইকারী দামে ট্রলার মালিক থেকে মাছগুলো কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া ৯০০ গ্রাম ওজনের ১০০ টি মাছ ১ লক্ষ ১৫ থেকে ২০ হাজার টাকা এবং ৮০০ গ্রাম ওজনের ১০০ টি ইলিশ ১ লক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। 


বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ট্রলার থেকে মাছ নামিয়ে স্তূপ করার পর দরদাম চলছে। যিনি বেশি দাম হাঁকছেন তার কাছেই মাছ বিক্রি করছেন ট্রলারমালিকরা। এরপর মাছগুলো বরফে ঢেকে বিশেষ কায়দায় সংরক্ষণ ও ঝুড়ি ভর্তি করে পরিবহনে তোলা হচ্ছে। এরপর তা চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে।


ব্যবসায়ীরা জানিয়েছেন বৈরী আবহাওয়া পরিস্থিতি থাকায় কয়েকদিন মাছ ধরতে যেতে পারেনি জেলেরা। একারণে ফিশারীঘাটে মাছের সংখ্যা কম। একারণে দাম একটু বেশি। 


মোহাম্মদ সেলিম নামের একজন ব্যবসায়ী জানিয়েছেন, ১ হাজার কেজি দেড় লক্ষ, ৯০ কেজি এক লক্ষ ১৫/২০ এবং ৮০ কেজি ১ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাছ ধরে ট্রলার কম এসেছে একারণে দাম একটু বেশি। কিছুদিন পর দাম কমে আসবে। সকল ট্রলার এখন সাগরে মাছ ধরছে।


আল্লাহর দান ট্রলারের মালিক শামশুল আলম জানান, আজকে ট্রলার কম ভিড়েছে। প্রায় ১০ টি ট্রলার ভিড়েছে। যেগুলোতে ২০ থেকে ২৫ হাজার ইলিশ হবে। মাছ কম হওয়াতে দাম ভালো পাওয়া যাচ্ছে।


ইলিশ ছাড়াও কক্সবাজারের ফিশারীঘাটে টুনা, কোরাল, লইট্যা, ফাইস্যা, চাপিলা, পোয়া মাছসহ বিভিন্ন ধরনের মাছবোঝাই ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা।’

Tag
আরও খবর