নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে অনুকরণীয় : আসলাম চৌধুরী


 শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য তীর্থভ‚মি। এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিয়ে বসবাস করে আসছে যুগের পর যুগ। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সবসময় সাম্প্রদায়িক ফ্যাসাদ তৈরীতে ব্যস্ত থেকে জাতিকে ভিন্নখাতে প্রবাহে ব্যস্ত ছিলো। দেশের মানুষ সেটা বুঝতে পেরেছে বলেই আজ তারা দেশছাড়া। সীতাকুন্ড তথা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় জোরদার ছিলো এবং আগামীতেও থাকবে বলে দাবি করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।


বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সীতাকুন্ডের শঙ্করমঠ ও মিশন পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 


এসময় আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় একটি জাতীয় তীর্থস্থান। প্রতিবছর লাখ লাখ সনাতন ধর্মাবলম্বীরা এখানে দর্শন করেন। দেশ-বিদেশে এই সীতাকুন্ডের আলাদা পরিচিতি আছে। ভবিষ্যতে আমরা এখানে আরও উন্নয়নমূলক কাজ করব। নতুনভাবে সাজিয়ে তুলব চন্দ্রনাথ ধামকে। এখানে কোটি মানুষের মিলন ঘটবে বলে আমার বিশ্বাস। 


এসময় তিনি সিড়ি বেয়ে শঙ্করমঠ ও মিশনে আরোহণ করেন এবং মঠের ভেতরে মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী তপনানন্দ গীরি মহারাজ, শ্রমতি ভক্তিদি ও অন্যান্যদের সাথে আলোচনা করেন। পরে তিনি শঙ্কর মঠ ও মিশনের পাশে পাহাড় ধ্বসে ভবন ক্ষতিগ্রস্থ হওয়ার স্থানটি পরিদর্শন করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 




এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী, শামসুল আলম আজাদ, পৌর বিএনপির আহব্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মেদ ছলু, বিএনপি নেতা আবুল মনসুর, পৌর যুবদলের আহ্বায়ক অমলেন্দু কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন চৌধুরী, সাবেক পৌর ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিন, সহ-উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ ।

আরও খবর