নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় এক নারীতে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলায় ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা ১২টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এ.এস.পি নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয় সাংবাদিকদের।


গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, শহরের পলাশপোল এলাকার মন্টু কারিকরের পুত্র সুলতান আহমেদ, ছাত্তার গাজীর পুত্র আব্দুল গফুর গাজী, পলাশপোল দক্ষিণপাড়ার কামাল হোসেনের পুত্র আব্দুল্লাহ হোসেন জনি এবং কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর পুত্র জুম্মাতুল ইসলাম বনি।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের ভুক্তভোগী এক নারী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করে। একপর্যায়ে গত ২৬ আগস্ট সন্ধ্যার সময় ওই নারী নিজ বাড়ি হতে কাউকে কোন কিছু না বলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরে চলে আসে। ওই নারীর বাবা তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে একব্যক্তি মোবাইল করে জানায় তার কন্যা সাতক্ষীরা শহরস্থ নিউ মার্কেটের পিছনে রয়েছে।


পরদিন সকালে নির্যাতিতা ওই নারীর বাবা সাতক্ষীরা শহরে এসে নিউ মার্কেটের পিছনে জনৈক এক ব্যক্তির বাড়ির নিচতলার মাঝখানের রুম থেকে তাকে উদ্ধার করে।


উদ্ধারের পর তার কন্যা তাকে জানায়, রাতের আধারে নিউ মার্কেটের পিছনে হাটতে হাটতে চলে আসে এবং পুকুরের মধ্যে পা পিছলে পড়ে যায়। এ সময় মোঃ সুলতান আহম্মেদ, মোঃ শান্ত, মোঃ ফয়সাল বাবু, মোঃ আব্দুল্লাহ হোসেন জনি, মোঃ আব্দুল গফুর গাজী ও মোঃ জুম্মাতুল ইসলাম বনি পুকুর থেকে তাকে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে জোর পূর্বক গণধর্ষণ করে।


এ ব্যাপারে নির্যাতিতা ওই নারীর বাবা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে উক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেন।


Tag
আরও খবর