ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

পূর্বাঞ্চল রুটের ১৫ ট্রেন বাতিল, চলবে ২৪টি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-08-2024 05:02:04 am

চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ফাজিলপুর-ফেনী রেল সেকশনের আপ লাইন এখনো ঠিক না হওয়ায় বুধবার বাতিল হয়েছে পূর্বাঞ্চল রুটের ১৫টি ট্রেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ রুটে ২৪টি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত জরুরি তারবার্তা থেকে এ তথ্য জানা যায়। এ শিডিউল কত তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।


তারবার্তায় বলা হয়, অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আক্রান্ত ফাজিলপুর-ফেনী সেকশনের রেল লাইনের নিচ থেকে পাথর এবং স্লিপার সরে যাওয়ার ফলে আপ লাইন অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত ২৬ আগস্ট থেকে ফাজিলপুর-ফেনী সেকশনের ডাউন লাইনে ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণাদেশ আরোপ করে ট্রেন চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফলে ফাজিলপুর-ফেনী সেকশনের আপ লাইন ঠিক না হওয়া পর্যন্ত ২৮ আগস্ট থেকে ২৪টি ট্রেন চালানো ও ১৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), মহানগর গোধূলী/প্রভাতি (৭০৩/৭০৪), তূর্ণা নিশীথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪), চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস (৭২৯), চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬), চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটের কক্সবাজার স্পেশাল (৯/১০), ঢাকা-লাকসাম-ঢাকা রুটের নোয়াখালী/ঢাকা এক্সপ্রেস (১২/১১) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা কমিউটার (২৯/৩০) ট্রেন চালু থাকবে।


বাতিল করা হয়েছে লাকসাম-নোয়াখালী সেকশনের উপকূল এক্সপ্রেস (৭১২), চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস (৭৩০); ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭/৭৮৮) (আজ বাতিল, ২৯ আগস্ট থেকে চলবে); চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২) (৮০১ নম্বর ট্রেনটি ২৯ আগস্টও বাতিল থাকবে), কক্সবাজার-চট্টগ্রাম সেকশনের কক্সবাজার এক্সপ্রেস (৮১৩), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (৭২০/৭২৩), লাকসাম-নোয়াখালী-লাকসাম রুটের সমতট এক্সপ্রেস (৪৫/৪৬) এবং চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম সেকশনের ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮) ট্রেনের শিডিউল।

আরও খবর