রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

কুড়িগ্রামে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে শিক্ষার্থীরা


কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা বেগমের পদ ত্যাগের দাবীতে টানা আন্দোলন করেছে শিক্ষার্থীরা। পদত্যাগ না করা পর্যন্ত  টানা আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন  তারা।


মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কে যানচলাচল। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আন্দোলনে শিক্ষার্থী মোছাঃ বুসরা বেনজির সিদ্দিক আয়াত বলেন,টানা ১৫ বছর ধরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে দূর্নীতির আতুড় ঘর বানিয়েছেন প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা পারভীন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক দূর্নীতি,ভর্তি বানিজ্য,কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে স্বামীর জন্য প্রমোদখানাসহ নানান অপকর্মে জড়িত ছিলেন তিনি। তাই রোখসানা পারভীনের শুধু বদলী নয় চাকুরীচ্যুত করা না পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিবেন বলে জানান ওই শিক্ষার্থীরা।




আরও খবর