নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ভিসা সেন্টারে বিক্ষোভ, ফোনে এসএমএস এসেছে কিন্তু ভিসা অফিসে ভিসা পাওয়া যাচ্ছে না


সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসা প্রার্থীরা। তাদের অভিযোগ মোবাইল ফোনে এসএমএস এসেছে কিন্তু ভিসা অফিসে গিয়ে ভিসা পাওয়া যাচ্ছে না। কোন কারণ দর্শানো ছাড়া ভিসা না দিয়ে কয়েকমাস ঘুরিয়ে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে শহরের ইটাগাছায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েক শ’ ভিসাপ্রার্থী। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে ভিসাপ্রার্থীরা। ভিসা না পাওয়ার বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হবে, পরে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

সাতক্ষীরার মুনজিতপুরের রুস্তম আলী জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে পনের দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে ২/৩ মাস পরে ভিসা আসেনা, পাসপোর্ট বইও ফেরত পাওয়া যায়না। চিকিৎসার জন্য তার ভারতে যাওয়া খুবই দরকার ছিল বলে জানান তিনি।

একই এলাকার আমিনুর রহমান আলম জানান, তিন মাস আগে বই জমা দেওয়া ছিল। এখন বই ফেরত দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই। এছাড়া ভিসা না দেওয়ার কারণও জানাননা তারা। শুধু তাই নয়, বই জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা আমাদের সাথে যে রুঢ় আচরণ করে তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সামান্য ত্রুটিতে বই ছুড়ে ফেলে দেয়।

আশাশুনির শাহাদাত হোসেন জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসাকেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে ১হাজার ২শ’ টাকা খরচ হয়। ভারত কোটি কোটি টাকা আয় করছে অথচ আমাদের ভিসা দিচ্ছেনা। এর জবাব তাদেরকে দিতে হবে।

আশাশুনির তারকনাথ দাস বলেন, চারমাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি, ভিসা চাই।

নাম প্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন, ভিসা দিতে বা না দিতে আমাদের হাত থাকেনা। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইটাগাছায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমি শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছিলাম। কিছু মানুষকে পাসপোর্ট বই ফেরত দেওয়া হয়েছে। বাকী মানুষদের আশ্বাস দেওয়া হয়েছে, এমন পরিস্থিতির কথা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে জানানো হবে।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে