বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

রামু চৌমুহনী স্টেশনে নালা নর্দমা সংস্কার কাজ শুরু করলো বণিক সমবায় সমিতি

দীর্ঘদিন সংস্কারের অভাবে ময়লা-আবর্জনায় একাকার হওনা নালা নর্দমা অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে, চৌমুহনী বণিক সমবায় সমিতি। এর আওতায় গত চারদিন ধরে চৌমুহনী স্টেশনে স্কেভেটর দিয়ে নালা ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ময়লা-আবর্জনা পরিস্কারের পর পরিত্যক্ত নালাগুলো সংস্কারও করা হবে।

গতকাল শনিবার, ২৩ আগস্ট সকাল থেকে সংস্কার কাজ তদারক করছিলেন, চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ সমিতির নেতৃবৃন্দ।

এরআগে গত ২০ আগস্ট সকালে এ কাজের উদ্বোধন করেন- ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন। এসময় চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি আনোয়ারুল হক, কোষাধ্যক্ষমো. শামীমুল আরশাদ, সদস্য লোকমান হাকিম, এইচ এম মাসুদ, আবুল কাউছার খোকন, মোবারক হোসেন ও আজিজুল হক।

চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি জানান- দীর্ঘদিন চৌমুহনী স্টেশনের নালাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। যে কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ ময়লা-আবর্জনার কারণে পথচারিদের চলাচলে দূর্ভোগ লেগে ছিলো। বণিক সমিতির নতুন কমিটির অন্যতম প্রতিশ্রুতি ছিলো, এ স্টেশনকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। তাই নির্বাচিত হওয়ার পর সমিতির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় হওনা নালা নর্দমা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে চৌমুহনী কালী মন্দির থেকে স্বপ্নপুরী রাস্তার মাথা পর্যন্ত ময়লা-আবর্জনা অপসারণ ও ভরাট হওয়া নালা সংস্কার করে পথচারিদের চলাচল উপযোগি করা হবে। পরবর্তীতে পুরো স্টেশনের সব নালা সংস্কার করা হবে। এছাড়াও চৌমুহনী স্টেশনে সকল প্রকার চাঁদাবাজি, ফুটপাত দখল, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বণিক সমিতির নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন।

বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান- তিনি নির্বাচিত হওয়ার পর চৌমুহনী স্টেশনকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, যানজট নিরসন, ব্যবসায়িদের নিরাপত্তা নিশ্চিত করা ও স্টেশনের সৌন্দর্য বর্ধনের অঙ্গীকার করেছিলেন। স্থানীয় সরকার, সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। ময়লা-আবর্জনা ফেলার জন্য শীঘ্রই সমিতির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্ট ডাস্টবিন স্থাপন করা হবে। এসব কাজ বাস্তবায়নে তিনি জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Tag
আরও খবর