বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারফিউ চলাকালে আইন শৃঙ্খলাবাহিনীর গুলিতে গাজীপুর বড়বাড়ি জয়বাংলা সড়কে নিহত গার্মেন্টস কর্মী জয়পুরহাটের আক্কেলপুরের মিনহাজের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


বুধবার (২১আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা সোনামুখী  ইউনিয়নের রামশালা গ্রামের নিহত মিনহাজুল ইসলামের কবর জিয়ারত করে । নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে নিহত মিনহাজের মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া,  জেলা  প্রচার সেক্রেটারি এসএম রাদেশদুল আলম সবুজ, আক্কেলপুর  উপজেলা জামায়াতের আমীর শফিউল হাসান দিপু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, বাইতুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, আক্কেলপুর পৌর জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন, রুকিন্দীপুর ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিম, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ওয়ালিউল্লাহ প্রমুখ।


অর্থ সহায়তা শেষে জামায়াতের নেতারা বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমরা এই পরিবারের পাশে আছি।

Tag
আরও খবর