বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

কক্সবাজারে মামলার ভয় দেখিয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি

মামলার ভয় দেখিয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি

কক্সবাজারে মামলায় ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া সাহাব উদ্দিন চৌধুরী নামক এক যুবকের বিরুদ্ধে।


শুক্রবার (১৬ আগস্ট) রাতে সদরের চৌফলন্ডি এলাকার এক যুবকের মোবাইলে কল দিয়ে তিনি এই চাঁদা দাবি করেন।


অভিযুক্ত যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত গঠিত কমিটির সমন্বয়ক ও চৌফলন্ডি ইউনিয়নের ছাত্রদলের কর্মী। তবে ওই যুবককে অছাত্র বলে দাবি করেন ভুক্তভোগী যুবক। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অভিযুক্তকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়।


তবে কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, চাঁদা তোলার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। এরইমধ্যে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। সাহাব উদ্দিন নিজেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করে একটি সার্টিফিকেট দেখিয়ে সদস্য হয়েছিলেন।


কক্সবাজারে সাবেক হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

যুবককে হত্যার পর হোটেলে মরদেহ ফেলে পালালেন সঙ্গী


এদিকে, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির কথোপকথনের ৪ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। তাতে সমন্বয়ক পরিচয় দেওয়া সাহাব উদ্দিন চৌধুরী ফোনের অপর প্রান্তে থাকা ভুক্তভোগী যুবককে বলেন, মামলা শুক্রবার রাতে হয়ে যাবে। আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু সহযোগিতা করতে পারছি না। রাত ১০টার মধ্যে এজাহার জমা দিয়ে দেবে। এজাহার জমা দিতে আমি নিজেও যাব। তুই যদি টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করিস তবে এখনও মামলা বাদ দেওয়ার সুযোগ আছে। আমি বাদ দেবো, সমস্যা নেই। এখানে আমরা ছাত্ররা বেশি। ভুলটা আমার। যদি চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা নিতে পারতাম তাহলে নীরবে তোর নামটা কেটে দিতে পারতাম। চেয়ারম্যান টাকা দেয় নাই। এজাহার লিখার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে থানা থেকে আমাকে কল দেওয়া হয়। সেটি লোটাস নিজেই শুনেছে। আমার সমন্বয়কের সংখ্যা বেশি। যদি মামলার বাদি আমি হতাম তাহলে নিয়ন্ত্রণ আমার হতো। চেয়ারম্যানের নাম বাদ দিয়েছি আমি। চেয়ারম্যানকে বাদ দিয়েছি যে সেটি রিয়াদ মণি শুনলে রাগ করবে। তাই তোকে অবগত করলাম। আমি আমার পলিটিক্স কাউকে বুঝতে দেই না। তুই আবার কিছু মনে করিস না। টাকাটা আমি নিচ্ছি না। এটি বাকি সদস্যদের জন্য। তোর কাছে যখন টাকা, তাই তুই দেখেশুনে দিস।


রাকিব নামে এক ছাত্র বলেন, সাহাব উদ্দিন চৌধুরী অছাত্র হয়ে কীভাবে সমন্বয়ক হলো? সে ছাত্রদলের কর্মী। কমিটিতে সে কীভাবে জায়গায় পেল প্রশ্ন সমন্বয়কদের কাছে।


এ বিষয়ে কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহেদ বলেন, দেখেন অনেকেই নিজেদের সমন্বয়ক পরিচয় দিচ্ছে। তবে বাস্তবে কোনও কমিটি নেই। বিষয়টি জানার পর তাকে বাদ দেওয়া হয়েছে।


তবে ভুক্তভোগী যুবক নিজের নিরাপত্তার কারণে পরিচয় দিতে অনিচ্ছুক।


এ বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করলে থানায় সোপর্দ করার আহ্বান জানান।

Tag
আরও খবর