নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

সাতক্ষীরায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে ডাঃ শহিদুল আলমের মতবিনিময়


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ( ড্যাব ) এর সহ-সভাপতি ডাঃ মোঃ শহিদুল আলম।


সোমবার (১৯ আগষ্ট) বেলা ১১টায় দেবহাটা উপজেলার গাজীরহাট দুর্গা মন্দিরে উপজেলার হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ডাঃ শহিদুল আলম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করতে হবে।


সেজন্য রাজনৈতিক সংঘাত ও হানাহানি পরিহারের জন্য সকলের প্রতি আহবানও জানান ডাঃ শহিদুল আলম।


গাজীরহাট দুর্গা মন্দিরের সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ প্রমুখ।


এসময় উপজেলা বিএনপি নেতা রাজীব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা নিরঞ্জন ঘোষ, সুবর্ণাবাদ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল গাতিদার, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, সখিপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শংকর স্বর্ণকার, পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দুলাল মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর