গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

শ্যামনগরে ইছা নামে ১৩ বছরের শিশুকে মারপিট করে ভিডিও ধারণ

শ্যামনগরে ইছা নামে ১৩ বছরের শিশুকে মারপিট করে ভিডিও ধারণ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

সাতক্ষীরার শ্যামনগরে আবু ইছা নামে ১৩ বছর বয়সী এক শিশুকে দড়ি দিয়ে ব্রিজের পিলারের সাথে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আব্দুল্লাহ ও মিয়ারাজ নামে স্থানীয় দুই বখাটে চোর সন্দেহে আটকের পর শিশুটির সাথে এমন অমানবিক কান্ড ঘটায় বলে অভিযোগ। এসময় নির্যাতনকারী দুই তরুনের একজন তাকে লাঠি দিয়ে মারপিট করে এবং অপরজন সে ঘটনার ভিডিও ধারণ করে।

আব্দুল্লাহ (২৫) ও মিয়ারাজ (২১) যথাক্রমে বড়ভেটখালী গ্রামের আলমগীর হোসেন ও চুনকুড়ি গ্রামের মৃত মুকুল গাজীর ছেলে।

শুক্রবার ( ১৬ আগষ্ট ) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছোট ভেটখালী ব্রিজের উপর ঘটনাটি ঘটে। শিশু আবু ইছা চুনকুড়ি গ্রামের ইউনুুস আলী মোড়লের ছেলে। সে পার্শ্ববর্তী জহিরনগর এবতেদায়ী মাদ্রাসায় পঞ্চম শ্রেনীর ছাত্র। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তোভোগী শিশুর চাচাত ভাই নাজমুল হোসেন জানান শুক্রবার দুপুরের দিকে আবু ইছার পালিত বকটি হারিয়ে যায়। এসময় পরিবারের অন্যান্য সদস্যদের মত সে বক খুঁজতে বের হয়। একপর্যায়ে ব্রিজের উপর আবু ইছাকে একাকী পেয়ে কোন কারন ছাড়াই আব্দুল্লাহ ও মিয়াারাজ তার সাথে এমন আচারণ করে। নানান শারীরিক জটিলতায় ভুগতে থাকা আবু ইছা কয়েক বছর ধরে রিমোটিকা রোগে আক্রান্ত বলেও জানান তিনি।

আবু ইছার পিতা ইউনুস মোড়ল বলেন ঘটনার পর থেকে তার ছেলে ভয়ার্ত আচারণ করছে। শরীরের বিভিন্ন অংশে লঠির আঘাতের মোটা দাগ পড়ে গেছে। তারা ছেলেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়েছেন। আব্দুল্লাহ ও মিয়ারাজ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে ইতিপুর্বে গ্রেপ্তার হয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।

অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, আমার চাচার ঘেরের বাসা থেকে ইতিপুর্বে অনেকগুলো বাল্ব চুরি হয়েছে। বক খোঁজার অজুহাতে নেটের ঘেরা ভেঙে ইছা ও তার এক বন্ধু ভিতরে প্রবেশ করায় ভয় দেখানোর জন্য জালের দড়ি দিয়ে দুষ্টামি করে বেঁধে দুইটা থাপ্পড় দেয়া হয়। ভয় রাখার জন্য তার ভিডিও ধারণের কথাও তিনি স্বীকার করেন।

Tag
আরও খবর