জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে সফল বাহুবলের দুই ভাই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 11:55:53 pm

ফাইল ছবি



সুখবর ও ইতিবাচক ডেস্ক :


তিত বেগুন চারার গোড়ার দিকের অংশের সঙ্গে টমেটোর চারার ওপরের দিকের অংশ জোড়া দিয়ে করা হয় গ্রাফটিং। এভাবে লাগানো টমেটোর চারা বড় হয়ে ঢলে পড়ে না, রোগ বালাইও তেমন হয় না। উপরন্ত ফলন মেলে প্রচুর। সাধারণ একটি গাছে ৫ থেকে ১০ কেজি টমেটো মেলে। কিন্তু গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা প্রতিটি গাছে মেলে ২০ থেকে ২৫ কেজি টমেটো। গ্রাফটিং করা টমেটো গাছ পানি সহনীয়। ফলে ভারি বৃষ্টিতেও এই টমেটো গাছ নষ্ট হয় না। 


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব শিমুলিয়াম গ্রামে প্রায় ৩৩ শতক জমিতে দুই ভাই কৃষক মো. নুরুল আমিন ও মাওলা মিয়া মিলে গ্রাফটিং টমেটোর জাত বারি-৮ চাষ করে সফলতার মুখ দেখেছেন। 


টমেটো চাষে দুই ভাই মালচিং পেপার ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। ক্ষেতে জৈব বালাইনাশক দেওয়া হয়েছে। এতে একবারে বিষমুক্ত টমেটো উৎপাদন হয়। ক্ষেত থেকে এসব টমেটো সংগ্রহ করে স্থানীয় বাজারে প্রতিকেজি ৭৫ থেকে ৯০ টাকায় বিক্রি করছেন তারা। পাইকাররা এসব টমেটো প্রতিকেজি বাজারে বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকায়। বিষমুক্ত টমেটো চাষে কৃষকরা যেমনটা লাভবান হচ্ছেন তেমনি ক্রেতারাও খেয়ে তৃপ্তি পাচ্ছেন। 


পাইকারি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘কৃষক নুরুল আমিন ও মাওলা মিয়ার কাছ থেকে টমেটো কিনে বাজারে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করে লাভবান হয়েছি। ক্রেতারা এ টমেটো খেয়ে তৃপ্তি পাচ্ছেন। 


টমেটো কিনতে আসা রুবেল মিয়া বলেন, ‘বিষমুক্ত টমেটো পাওয়া কঠিন। এখানে পূর্ব শিমুলিয়াম গ্রামের কৃষক নুরুল আমিন ও মাওলা মিয়ার ক্ষেতের উৎপাদিত টমেটো জেনে কিনছি। এ টমেটো খেতে সুস্বাদু।’ 


কৃষক নুরুল আমিন ও মাওলা মিয়া বলেন, আমরা দুই ভাই মিলে প্রায় ৩৩ শতক জমিতে গ্রাফটিং টমেটো জাত বারি-৮ চাষে সফলতা পেয়েছি। টমেটো চাষে আমাদেরকে সার্বিকভাবে পরামর্শ দিয়েছেন উপজেলার দ্বিমুড়া কৃষি বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে এ জাতের টমেটো চাষ করার প্রস্তুতি নিয়ে রাখছি আমরা। 


দ্বিমুড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম চাষ পদ্ধতি সম্পর্কে বলেন, ‘বর্ষাকালে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করতে হয়। আর বর্ষার টমেটোয় লাভও অনেক বেশি। জানুয়ারিতে বীজতলায় বীজ দিতে হয়। গ্রাফটিং পদ্ধতিতে গেলে তিত বেগুনের চারা দিতে হয় একই সঙ্গে। গ্রাফটিং করার উদ্দেশ্য হলো বর্ষাকালে মাটিতে আর্দ্রতা বেশি থাকে। তিত বেগুনে কাটিং পদ্ধতিতে গ্রাফটিং করলে এর শিকড় অনেক শক্ত হয়। ফলে পানি শিকড় নষ্ট করতে পারে না।’ 


তিনি আরও বলেন, ‘গ্রাফটিং টমেটো জাত বারি-৮ চাষ করে সফলতার মুখ দেখেছেন দুই ভাই। তাদেরকে পরামর্শ দিয়েছি। তারা পরামর্শ গ্রহণ করে টমেটো চাষ করেছে। তাদের ন্যায় স্থানীয় কৃষক দুলাল মিয়া, আসাদ মিয়াসহ বেশ কয়েকজন কৃষক এ জাতের টমেটো চাষ করেছেন।


উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ‘পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয় সফলতা। আমাদের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করে গ্রাফটিং টমেটো জাত বারি-৮ চাষ করে সফলতার মুখ দেখেছেন কয়েকজন কৃষক। বাহুবলে এ জাতের টমেটোর চাষ তেমন ছিল না। বর্তমানে কৃষকরা টমেটো চাষে উৎসাহিত হচ্ছেন।’




আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৮ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে