বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশে সহিংসতা অবসানে ভারতের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2024 04:10:55 am

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সহিংসতার অবসানে ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র।


বুধবার (১৪ আগস্ট) এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল।


শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।


জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এই বিষয়ে আমি ব্যক্তিগত কিংবা কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, জবাবদিহিতা এবং আইনের শাসনের জন্য চাপ অব্যাহত রাখছি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছি।


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশটির জনগণকে শান্ত এবং সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বেদান্ত প্যাটেল।


তিনি বলেন, আমরা নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে স্বাগত জানাই।


প্রসঙ্গত, জনরোষে টিকতে না পেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদদ্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যারা বর্তমানে দেশ চালাচ্ছেন।

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে