বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

টেকনাফে মিয়ানমারের ১৩ বিজিপি'র সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি’র) ১৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।


বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘন্টা টহল পরিচালনা করা হচ্ছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়ও রয়েছে।


তিনি আরও জানান, বুধবার (১৪ই আগস্ট) মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে।


উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং নতুন ১৩ জনসহ সব মিলিয়ে ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদেরকে মিয়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানায়।

Tag
আরও খবর