বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

হাসিনার গ্রেফতারের দাবিতে ৯নং ওয়ার্ড পৌর বিএনপির মিছিল

কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


১৪ আগষ্ট ৯ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে বিডিআর বিদ্রোহে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্বরে হেফাজতের আলেমদের গণহত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নির্বিচারে গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার গ্রেফতারের দাবিতে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 


দলের নেতাকর্মীদের ওপর অব্যাহত নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর চলমান দমন-পীড়নের নিন্দা জানিয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি তুলেন ।


কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মীর কাশেম বাদশা সমাবেশে বক্তব্য প্রদান করে বলেন, "নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি। আমাদের দলের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে আজকের এই মিছিল।


অবিলম্বে শেখ হাসিনার শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং তার শাসনামলে দেশজুড়ে যে হত্যাকাণ্ড ও নির্যাতন হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে।


দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।"বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে তাদের দাবি ও ক্ষোভ প্রকাশ করে। এসময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর