নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৪ আগষ্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর (মাদারতলা) সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শোকরানা মিছিল শুরু করে ইউনিয়নটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বালিয়াডাংগা বাজারের ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ স্থলে সমবেত হয়। সমাবেশে জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম। সমাবেশটিতে  ইউপি সদস্য জামাল ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। 

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা কর্মপরিষদ সদস্য  মাওলানা নুরুজ্জামান হাবিবী, উলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তফা ইউসুফ আলম, ইউনিয়ন মসজিদ মিশন শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আজাদি, সাবেক ইউনিয়ন আমির মাস্টার ইউসুফ আলী, ইউনিয়ন শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক, মাওলানা আবুল হায়াত প্রমুখ।

বৈষম্যের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসক বিদায় নেয়ায় জনগণের স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমরা ন্যায় ও সাম্যের ভিত্তিতে সংগঠন পরিচালনা করি। স্বৈরশাসক আমাদেরকে আদর্শিক ভাবে মোকাবিলায় ব্যার্থ হয়ে সড়যন্ত্রের মাধ্যমে দমন পীড়ন নীতি অবল্ম্বন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আমাদের সকল গণতান্ত্রিক কর্মকান্ড পরিকল্পিত ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, ফল সরুপ তারা জন-বিচ্ছিন্ন হয়ে করুন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সম্প্রতি দেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা হচ্ছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এর সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কেউই সংশ্লিষ্ট নয়। বরং জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বাধা দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা দেয়া হয়েছে। যারা গুজব ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি করছেন তাদেরকে গুজব থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে এবং সঠিক বিষয়টি জনসম্মুখে তুলে ধরার জন্য আহবান জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

Tag
আরও খবর