নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শ্যামনগরে বিএনপির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত


দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ শ্যামনগর গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হলরুমে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজিত এ সমাবেশে উপজেলার সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী।


তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহবান জানান তিনি।


সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, সাধারণ সম্পাদক সোলায়মান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশেক ইলাহি মুন্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক বাবু মহাদেব কুমার মন্ডল, সদস্য সচিব কিরণ সংকার চ্যাটার্জি প্রমুখ।


এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভা শেষে শ্যামনগর উপজেলা বিএনপি আয়োজিত শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং শ্যামনগর থানা পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

Tag
আরও খবর