বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

টেকনাফ মডেল থানায় পুলিশের কার্যক্রম শুরু

এক সপ্তাহ পর সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়।


মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে টেকনাফ মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদানের পর কার্যক্রম শুরু করে।



ওসি মো. ওসমান গনির দিক-নির্দেশনায়, সকালে পুলিশ টেকনাফ স্টেশনের ফোয়ারা চত্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিদর্শন শেষে সবাই নিজ নিজ কাজে চলে যায়।


থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা, কম্পিউটার স্থাপনসহ কর্মকর্তারা থানার নিজ দায়িত্ব পালন করতে শুরু করেছেন। অচিরেই সকল কিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণের সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা। এ দিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে।



টেকনাফ ট্রাফিক জোনের টি আই মোশাররফ হোসেন জানান, কর্মস্থলে এসে দেখি ছাত্ররা অনেক পরিশ্রম করে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করা কিন্তু এতো সহজ না, তাদের পড়ালেখা ক্ষতি করে হলেও সাধারণ জনগণের সেবা করেছেন। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বুকে জড়িয়ে ধরেন এই কর্মকর্তা।


পরে ছাত্ররা যারা দায়িত্ব পালন করছেন সবাই মিলে ট্রাফিক বক্স পরিষ্কার করে দেন।


থানার কার্যক্রম শুরু হওয়ায় মানুষ এখন থেকে সেবা পাবেন। মানুষের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে যা যা দরকার আমরা করব। আশা করছি, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।



এ দিকে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে নিরাপত্তার আশঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান পুলিশ সদস্যরা।


দেশের প্রায়ই থানায় হামলা-ভাঙচুর হলেও টেকনাফের থানায় এ ধরনের ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর