ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কালিগঞ্জ রোকেয়া মনসুর কলেজে অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি তদন্তপূর্বক এর প্রতিকারের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং অনিয়ম দূর্নীতি তদন্তে কমিটি গঠিত হয়েছে। 


সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শ ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, রেজাউল করিম, তারক সরকার, আব্দুল ওহাব, নাজিমুদ্দিন আহম্মেদ, তৌহিদুর রহমান, নিয়াজ কওছার তুহিন, বদরু্জামান, সুকুমার ঘোষ, নাসিম সুলতানা, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, প্রভাষক গোবিন্দ দুলাল বর, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, হাফিজুর রহমান, নন্দ দুলাল প্রমুখ। 


সভায় সর্বসম্মতিক্রমে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ ম মমতাজুর রহমানকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি এবং বিগত ১৩ বছরের আয় ব্যয়ের হিসাব যাচাইয়ের উদ্দেশ্যে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুকুমার ঘোষকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়।


সভায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর