জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

মির্জাগঞ্জে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফল বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমির মাওলানা মোঃ সিরাজুল হক, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ গোলদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের সমন্বয়ক মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।

এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুবিদখালী বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু-বৌদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।

আরও খবর