মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি

মেলবোর্ন রেনেগেডস একাডেমি দলকে হারালো বাংলাদেশ এইচপি

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2024 09:29:21 am

ছবি সংগৃহীত

টপ এন্ড টি টুয়েন্টি তে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনিগেডসের মুখোমুখি বাংলাদেশ এইচপি।


শুরুতে ব্যাটিংয়েও আকবরের দল। ওপেনিংয়ে এলেন জিসান আলম আর তানজিদ হাসান তামিম। 


ওপেনিং থেকে এল ১৯ রান। এরমধ্যে তামিমের একার সংগ্রহ ১৭। ১৮৮.৮৯ স্ট্রাইকরেটে চার চারে এই রান করেন তিনি। আউট হন রেনেগেডস বোলার পিয়ারসনের বলে। ক্যাচ দেন স্টোর কাছে। 


তারপর এলেন আরেক বিধ্বংসী ব্যাটার পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই শুরু আক্রমণাত্মক ক্রিকেট। 

মাঝপথে সঙ্গী হারিয়েছেন কয়েকবার।


তবে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে তবেই মাঠ ছেড়েছেন এই বাহাতি।


ইনিংসের ৫ম ওভারে জিসান আলম আউট হয় হেনিংয়ের বলে। ২ চারে করতে পারেন ১০ বলে ১০ রান।


তারপর ব্যাটিংয়ে আসা আফিফ হোসেন ধ্রুব আউট হন প্রথম বলেই। 


এক রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে আবারো বিপদে বাংলাদেশ হাই পারফর্মেন্স দল। 


বাংলাদেশ ৪.৩ ওভারে ৪৫ রানে তিন উইকেট। 


এরপর যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক মোহাম্মদ আকবর আলি আসেন পারভেজ হোসেন ইমনের সঙ্গে দলের হাল ধরতে।


এই দুজনের পার্টনারশিপ থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৭ রান। আকবর আলি আউট হয় ১৮ বলে ২১ করে। হেনিংয়ের লাফিয়ে ওঠা বলে ক্যাচ ধরেন হেনিং।


বাংলাদেশ ১০.৫ ওভারে ৯২ রানে ৪ উইকেট। 


এবার শামিমের সাথে ইমনের জুটি। ৫ম উইকেটে এই জুটি থেকে এল ৫১ রান। 


ততক্ষণে ফিফটি পূরণ করে ফেলেছেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের ১৭ তম ওভারে যখন তিনি আউট হন তার নামের পাশে ৪৮ বলে ৬৯ রান।

 

৭ চার ২ ছয়ে গড়া এই ইনিংসে স্ট্রাইক রেট ১৪৩.৭৫। ডিক্সনের বলে হার্ভের কাছে ক্যাচ দিয়েছিলেন তিনি।


ইমন আউট হওয়ার পর আবু হায়দার রণিও দ্রুত ৮ বলে ১৩ করে দিলে ১৭০ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ এইচপি দল।


মেলবোর্ন রেনেগেডসের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেয় হেনিং। আর পিয়ারসনের শিকার দুইটা উইকেট। 


১৭০ রান ডিফেন্ড করতে নেমে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। রিপনের করা প্রথম বলেই ডিক্সনের ক্যাচ ছাড়েন বাংলাদেশের ফিল্ডাররা। 


তারপর মেলবোর্ন রেনেগেডস প্রথম ৪ ওভারে তুলে ৩৪ রান। কিন্তু বাংলাদেশ কোনো উইকেট তুলতে পারে নি।


তারপর আবু হায়দার রণি ৫ম ওভারে নিজের ব্যক্তিগত প্রথম বলেই তুলেন ডিক্সনের উইকেট। ডিক্সন ক্লিন বোল্ড হয় ১৬ করে।


তারপর ম্যাকডোনাল্ড আর ব্রাউন দ্বিতীয় উইকেটে ২০ রানের জুটি গড়ে। তবে সেটা আর বড় হতে দেয় নি রাকিবুল হাসান। 


এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি বাংলাদেশকে। নিয়মিত বিরতিতে উইকেট হারা রেনেগেডস।


নবম ওভারে ম্যাকডোনাল্ড আউট হয় ১৫ করে। বোলার আলিশ আল ইসলাম। 

 এগারোতম ওভারে ৬ রান করা সাদারল্যান্ডকেও ফেরান এই স্পিনার। 

তেরোতম ওভারে হার্ভের উইকেট তুলেন আবু হায়দার রণি। 

মেলবোর্ন রেনেগেডস ৮১ রানে ৫ উইকেট। ওভার ১২.৪।


কিছুক্ষণের মধ্যে রিপন মন্ডলও উইকেট তোলার প্রতিযোগিতায় নামেন। 


১৫ তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করতে এসে একে একে তুলেন জাভিয়ার, হ্যারিস আর লেমিরির উইকেট। 


মেলবোর্ন রেনেগেডস ১৫ ওভার শেষে ৮ উইকেটে ৯৩।


তারপর ১৬ তম ওভারের প্রথম দুই বলে হেনিং আর স্টোকে ফিরিয়ে দেন রাকিবুল হাসান। মেলবোর্ন রেনেগেডস অলআউট হয় ৯৩ রানে।


বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন আর রাকিবুল হাসান। আবু হায়দার রণি আর আলিস আল ইসলাম নেন ২ টা করে উইকেট। 


বাংলাদেশের জয় ৭৭ রানে।

আরও খবর


6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৫ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২১ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে