ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

উগান্ডায় ভূমিধসে আটজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2024 03:14:22 am

উগান্ডার রাজধানী কাম্পালার ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যে আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে পড়ে, এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে।


কাম্পালা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় শোক প্রকাশ করে শহর কর্তৃপক্ষ সামাজিকমাধ্যম এক্সে করা এক পোস্টে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এখন পর্যন্ত আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ছয়জন পূর্ণবয়স্ক ও দুজন শিশু। উদ্ধার অভিযান অব্যাহত আছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিতেজি নামে পরিচিত আবর্জনার ভাগাড়টি কাম্পালার বর্জ্য ফেলার একমাত্র জায়গা। দশকের পর দশক ধরে এখানে বর্জ্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরেই এখান থেকে ছড়িয়ে পড়া বিপজ্জনক বর্জ্যে চারপাশের পরিবেশ দূষিত হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছিলেন।


সাম্প্রতিক দিনগুলোয় উগান্ডার বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম হতাহতের ঘটনা।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৩ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে