ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নতুন উদ্যোক্তারাই দেশ ও সমাজের চিত্র বদলে দিতে পারে - চট্টগ্রামে জি এম আইটি'র কনফারেন্সে ব্যারিস্টার মনোয়ার হোসেন

চট্টগ্রামে জি এম আইটি'র কনফারেন্সে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন





হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল লন্ডনের সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, দেশের টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চাইলে নতুন নতুন কাজ সৃষ্টি করতে হবে।   উৎপাদন এবং সাপ্লাই চেন সার্কেলের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে।  সঠিক প্রশিক্ষণ এবং বিনিয়োগ পেলে নতুন উদ্যোক্তাদের হাত ধরেই দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি আমূল বদলে যেতে পারে।  আর নতুন উদ্যোক্তা হতে দরকার আত্মবিশ্বাস ও কাজ করার দৃঢ় মানসিকতা। 

তিনি ৭ নভেম্বর নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকার একটি কমিউনিটি সেন্টারে জিএম আইটি ইনস্টিটিউট আয়োজিত এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  ‌‌'উদ্যোক্তা হতে কি লাগে?' শীর্ষক এ কনফারেন্সে প্রায় এক হাজার নবীন উদ্যোক্তা তরুণ-তরুণী অংশ নেন।  জিএম আইটি ইনস্টিটিউট এর চেয়ারম্যান মোঃ কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এর সিইও এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, রিলায়েন্স এডুকেশন এন্ড হোসাইন ল অ্যাসোসিয়েশন এর সিইও এস এম ইকবাল জামিল।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আইটি ইনস্টিটিউট এর ম্যানেজিং ডিরেক্টর জাবেদ সিদ্দিকী নিল, এলিট মার্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নাজাতুল আলম জিসান, আলী আজম তাসকিন, মোঃ আইয়ুব হেলালী, মোঃ আবু নাঈম, মোহাম্মদ সবুজ আরমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মুমিন, মোহাম্মদ আজিম প্রমুখ।

আরও খবর