বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাইনতলা হাই স্কুলে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বাইনতলা রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাতা সদস্য চিত্তরঞ্জন মন্ডল, অভিভাবক সদস্য নেপাল চন্দ্র সানা, দীনেশ কুমার মন্ডল, হাসান মোল্যা, প্রসাদ মন্ডল, সংরক্ষিত মহিলা অভিভাক সদস্য রেখা ঢালী, শিক্ষক প্রতিনিধি পান্না লাল বৈদ্য, অরবিন্দু গাইন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সতী রানী, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) প্রসাদ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উত্থাপিত হলে দু'জন প্রার্থীর কথা উত্থাপিত হলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনে ৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দু'জন প্রার্থী প্রদ্বন্দ্বিতা করেন। প্রার্থী প্রশান্ত কুমার গাইন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী অমল কৃষ্ণ গাইন পেয়েছেন ৩ ভোট। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

Tag
আরও খবর