বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার সদর থানার কার্যক্রম শুরু

নিরাপত্তা বিবেচনায় পর্যটন নগরী কক্সবাজার সদর থানার গুরুত্ব অনেক বেশি। গত ৫ ও ৬ আগস্ট কক্সবাজার সদর থানা সহ জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ীতে হামলা চালায় দুর্বৃত্তরা। যার ফলে কার্যত অচল হয়ে পড়ে কক্সবাজারের পুলিশের কার্যক্রম। চারদিন পর সেনাবাহিনীর সহায়তায় আবারো সচল হতে শুরু করেছে থানার কার্যক্রম।


শুক্রবার (৯আগস্ট) বিকেল ৫ টার দিকে কক্সবাজার সদর থানায় সেনাবাহিনীর একটি টিম এসে থানা পরিদর্শন করেন। সেনা কর্মকর্তারা পুলিশের সাথে কথা বলেন। তারা থানায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র, বিভিন্ন কম্পিউটার সামগ্রী, নথিপত্র দেখেন। পাশাপাশি থানায় যোগ দেয়া সদস্যদের মনোবল শক্ত করতে বলেন। 


এসময় থানা প্রাংগনে সেনাবাহিনীর কক্সবাজার সদরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভির আহমেদ বলেন- সেনাবাহিনী পুলিশি কার্যক্রমে সর্বাত্মক সহযোগীতা এবং নিরাপত্তা দেবে। জনগণের আইনি সেবা নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করছি। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশের পাশে থাকবে সেনাবাহিনী। 


এদিকে, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন আজ সকাল থেকে বিকেল পর্যন্ত থানার ১০১ জন সদস্য যোগদান করেছেন। কিন্তু যে সকল নথি নষ্ট হয়েছে বা অন্যান্য সামগ্রী নষ্ট হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। 


তিনি আরও বলেন- আমরা জনগণের সেবক, তাদের সেবা নিশ্চিতে আমরা তাদের ডাকে সাড়া দিচ্ছি। সেনাবাহিনী সার্বক্ষণিক আমাদের সঙ্গে রয়েছে। হয়তো কিছু সময়ের পর আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো। 


গেল ৫ আগস্ট হামলার পর থেকে বন্ধ হয়ে যায় কক্সবাজার সদর মডেল থানা সহ জেলার সকল পুলিশি কার্যক্রম। চারদিন পর আজ সবাই যোগ দিয়েছেন। প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন।

Tag
আরও খবর