রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ছিটমহল বিলুপ্তির নবম বর্ষপূর্তি উদযাপন

লালমনিরহাটের পাটগ্রামে ছিটমহল বিলুপ্তির নবম বর্ষপূর্তি পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল বড়খেঙ্গী এলাকার মুজিব- ইন্দিরা নগরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম মতিন রুমি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু ও রেজওয়ানা পারভীন সুমি। সভায় বিলুপ্ত ছিটমহলের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় জেলার বাসিন্দা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সরকারের নিকট ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিটমহল বিনিময়ের আন্দোলনে অবদান রাখাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ছিটমহল বিনিময়ের দিনটিকে জাতীয় দিবস ঘোষণা এবং বিলুপ্ত ছিটমহলে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা শিক্ষকদের নিবন্ধন শিথিল করা প্রভৃতি।

উল্লেখ্য ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ছিটমহলের বিলুপ্তি ঘোষনা ও ছিটমহল বিনিময় করা হয়।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে