নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন ও সম্মাননা ক্রেস্ট সনদ পত্র বিতরণ

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন ও সম্মাননা ক্রেস্ট সনদ পত্র বিতরণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন, র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


আজ বুধবার  (৩১ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র  বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, মোঃ আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান  মোঃ মশিউর রহমান বাবু, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। 

এতে জেলা জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদক শেখ নাঈম হোসেন, প্রচার সম্পাদক কমল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।


এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলার বেশিরভাগ স্লুইচ গেট নষ্ট হয়ে আছে। এগুলো সংস্কার করতে হবে। খালুগুলো খনন করতে হবে। প্রধানমন্ত্রী মৎস্য সেক্টরকে একটি আধুনিক সেক্টর হিসেবে ঘোষণা করেছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। জেলার মৎস্য সেক্টর জনবল সংকটের বিষয় মন্ত্রী মহাদ্বয়ের কাছে তুলে ধরা হবে। সাদা মাছ চাষ করতে বিদ্যুৎ বিল নিয়ে খামারীদের সমস্যায় পড়তে হয়। মৎস্য খাতের উন্নয়নের জন্য কৃষি বিভাগের নিয়ম অনুযায়ী বিল দেওয়ার ব্যাপারে উপরে আলোচনা করা হবে। আমি জনগনের ভোটে নির্বািচিত হয়েছি। মাছ চাষিদের স্বার্থে যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে কাজ করা হবে। পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। অপরিকল্পিতভাবে মাছ চাষ করলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে।


আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায়  জেলার ৪ জন মৎস্য চাষী ও ১ জন রপ্তানিকারকের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের বাংলো পুকুরে  মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।


Tag
আরও খবর