ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

সাংবাদিক সম্রাটের বিরুদ্ধে মিথ্যা জিডি দায়েরের অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতির নামে কয়রা থানায় মিথ্যা জিডি (সাধারণ ডায়েরি) দায়েরের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তিনি উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে বীর মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানী (৭০)। 


জানা গেছে, গত ২০ অক্টোবর সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকের অজ্ঞাতে ভিডিও ধারণ চাঁদা দাবি করেন ওই মুক্তিযোদ্ধার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন। চাঁদা না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয় মাদকাসক্ত শরীফ। এতে সম্রাট কয়রা থানায় ডিজি করেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শরীফ কর্তৃক সম্রাটকে ফাঁসানোর অডিও ভাইরাল হলে শনিবার (৬ নভেম্বর) শরীফের বাবা সাংবাদিক সম্রাটের বিরুদ্ধে অভিযোগ এনে কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন। ওবায়দুল কবির সম্রাট দৈনিক পূর্বাঞ্চল  ও দৈনিক মানবকন্ঠের কয়রা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। 


কয়রা রিপোটার্স ইউনিটি ও কয়রা সাংবাদিক ফোরামের  সাংবাদিকবৃন্দ  ওবায়দুল কবির সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জিডি'র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।


এবিষয়ে সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট বলেন, ওই মুক্তিযোদ্ধাকে আমি চিনি না, আমার সাথে কখনও কথাও হয়নি । বরং উনার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন আমাকে ব্ল্যাঙ্ক মেইল করে চাঁদা দাবি করে। এতে আমি জিডি করলে তার স্ত্রীসহ বিভিন্ন মহল থেকে হুমকি দিচ্ছে। আমার নামে দায়েরকৃত জিডি'র সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। 


বাদী মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর টি বন্ধ পাওয়া যায়।


জিডি তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, সুষ্ঠু তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর