ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, গুজবে কান না দেয়ার আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2024 08:18:12 am

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। সিসিইউ সুবিধার কেবিনে ভর্তি আছেন তিনি। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।


১২ দিন হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ১২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। কয়েকদফা শারীরিক বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে তার।



মাঝে একবার সিসিইউতে ছিলেন বিএনপি নেত্রী। তবে কয়েকঘন্টার ব্যবধানে আবারও ফিরিয়ে আনা হয় কেবিনে। এরমাঝেই শারীরিক নানা জটিলতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয় বেগম জিয়াকে। ১৭ জুলাই হয় তার এন্ডোসকপি। গত দোসরা জুলাই বাসায় ফেরার মাত্র ৬ দিনের মাথায় শ্বাসকষ্ট বেড়ে গেলে আবারও ভর্তি করা হয়েছিলো তাকে। সেই থেকে আছেন এভারকেয়ারেই।


তবে শুক্রবার থেকে হঠাৎ করেই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও তার মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন উঠে। গণমাধ্যমগুলোতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন শ্রেণিপেশার ফোন দিতে থাকেন। উদ্বেগের সঙ্গে জানতে চান বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। এমন অবস্থায় তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে সময় সংবাদ।


বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল, আছেন কেবিনেই। গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।

Tag
আরও খবর