জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

চট্টগ্রাম ও রাজশাহী শহরের পরিস্থিতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2024 03:32:13 pm

চট্টগ্রাম

সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের কথা জানানো হলেও বেলা একটা পর্যন্ত চট্টগ্রামের শহরে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি।

নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়াও শহরে পেট্রোলিং করছে বিজিবি।

সামাজিক মাধ্যম ও অনলাইন পোর্টালগুলো বন্ধ থাকায় চট্টগ্রামের অনেকেই কারফিউ জারির কথা জানতে পারেননি বলে জানান স্থানীয় সাংবাদিক অনুপম শীল।

ফলে সকাল থেকেই বিভিন্ন পেশার মানুষ সড়কে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা কমতে থাকে।

এদিকে চট্টগ্রামে বেশ কিছু কলকারখানা খোলা থাকার খবর পাওয়া গেছে।

শহরের বিভিন্ন গলিতে খাবারের দোকান খোলা হয়েছে এবং এলাকার ভেতরে জনসাধারণের উপস্থিতি দেখা গেছে।

তবে প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে।

চটগ্রাম শহরের ভেতরে গণপরিবহন চলতে দেখা যায়নি। আগে থেকেই বন্ধ ছিল দূরপাল্লার বাস। তবে সীমিত পরিমাণে স্বল্প দূরত্বের কিছু বাস চলতে দেখা গেছে। এছাড়াও প্যাডেল ও ব্যাটারিচালিত রিক্সা চলাচল করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, জনসাধারণকে কারফিউ শিথিল হবার সময় বেরিয়ে জরুরি কাজ শেষ করার এবং বাকি সময়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছন।

এছাড়া কোটা আন্দোলনকারীরা দুপুর একটার দিকে দুই নম্বর গেট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও সেখানে কাউকে জড়ো হতে দেখা যায়নি বলে জানান আরেক স্থানীয় সাংবাদিক আব্দুল করিম।

রাজশাহী

শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহীতে কোনো বিক্ষোভ বা সংঘাতের ঘটনা দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম।

শনিবার দিবাগর রাত ১২টা থেকে কারফিউ জারি করার ফলে শহরে যান চলাচল এবং দোকানপাট বন্ধ রয়েছে।

তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহীতে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়নি।

শহরজুড়ে পুলিশ, বিজিবিসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে।

হাসপাতাল কিংবা জরুরি পরিষেবা ব্যতিত কাউকে শহরের দিকে যেতে দেয়া হচ্ছে না।

বিশেষ করে যে সড়কগুলোতে গত কয়েকদিনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছে, সেখানে যাতায়াতকারীদের তল্লাশি নেয়া হচ্ছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১১টায় কোটাবিরোধী শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও সেখানে কাউকে জড়ো দেখা যায়নি।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে