সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরিফে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরিফে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরিফে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল। 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষ্যে বুধবার সকাল ১০ ঘটিকার সময় দৌলতদিয়া খানকা শরীফ থেকে  আঞ্জুমান ই কাদেরীয়ার উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত গিয়ে  শেষে পুনরায় দৌলতদিয়া খানকা শরীফ গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন আঞ্জুমান ই কাদেরীয়া রাজবাড়ী  সভাপতি মুক্তার বেপারী। এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল , উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ প্রামানিক, দৌলতদিয়া ঘাট শাখার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন তপু সহ অন্যান্যরা।

জানাগেছে, হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। তাই মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন এটি। প্রতি বছর নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করে আসছেন। 
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৮ ঘন্টা ৯ মিনিট আগে