নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা শহরের লেকভিউতে স্টাটিকস শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরা শহরের লেকভিউতে স্টাটিকস শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সাতক্ষীরায় শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ( ১৭ জুলাই ) দুপুর ১২টার দিকে শহরের লেকভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরা’র সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ সারোয়ার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারণ সম্পাদক  মোঃ মশিউর রহমান বাবু।

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সহ-সভাপতি  অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ কামরুজ্জামান রাসেল, শেখ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হক, ক্রীড়া সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, প্রচার প্রকাশনা  সম্পাদক নুর মোহাম্মদ পাড়, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সাবিকুন্নাহার প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলার ৩১ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯ দাখিল মাদরাসার ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।


Tag
আরও খবর