ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ববিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


ববি প্রতিনিধিঃ



কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফের উত্তাপ্ত হয়েছে।সোমবার (১৫ জুলাই) বেলা ৩টায় বিক্ষোভ মিছিল ও সন্ধ্যা ৭টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।এসময় রাস্তায় মাগরিবের নামাজ আদায় করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা অবরোধ চলমান।



বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েন।এসময় স্লোগান দিতে দেখা যায় 'তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার'।এর আগে গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা।



শেরে বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থী জানান,আমরা দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর ওপরে আস্থা রেখে আন্দোলন করে আসছিলাম কিন্তু আজকে যখন উনি বাংলাদেশের ৯৯% সাধারণ শিক্ষার্থীদের পরোক্ষভাবে রাজাকার তকমা দিলেন তখন আমরা আসলে আশাহত হয়েছি এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। 



মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অন্য এক শিক্ষার্থী জানান, ঢাকা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা করে হয়েছে।আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে।এমনকি অনেক মেয়েদের উপরও হামলা করা হয়।সাধারণ শিক্ষার্থীরা অধিকার আদায় করতে এসে যদি এমন রক্তাক্ত হয়,তাহলে এর দ্বায়ভার কার? আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন ব্যাঘাত ঘটালো।সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক।নাহলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।



Tag
আরও খবর