অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

উল্টো রথযাত্রার মাধ্যমে কুড়িগ্রামে শেষ হলো ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের উৎসব



কুড়িগ্রামে মহিমা কীর্তন উচ্চারণের মাধ্যমে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হলো ৯ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।


সোমবার বিকেলে পোস্ট অফিস পাড়ার জগন্নাথ নামহট্ট মন্দির থেকে উল্টো রথযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে হরিকেশ ইসকন মন্দিরে এসে শেষ হয়।


এতে জেলার ৯ উপজেলার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশ নেয়। এর আগে সকালে বিশেষ পূজা, যজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রথযাত্রা উৎসব কর্তৃপক্ষ জানায়, গত ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৯দিন ব্যাপী নানা আয়োজনে রথযাত্রা উৎসব পালিত হয়। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বিভিন্ন আয়োজন। এসব আয়োজনের মধ্যে ছিল বৈদিক নাটক, বৈদিক নৃত্য, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। উল্টো রথযাত্রায় অংশ নেয়া হরিকেশের এক ভক্ত সুভাষ সরকার জানান, প্রাকৃতিক দূযোর্গ থাকার পরেও আমরা সফল ভাবে রথযাত্রা অনুষ্ঠান করতে পেরেছি। আমরা শ্রী জগন্নাথ দেবের কাছে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেছি।  


রথযাত্রা উৎসবের পুরোহিত শ্রীমান নিষ্কাম গৌর দাস ব্রহ্মচারী বলেন, ’এই বিশেষ তিথিতে ভগবান স্বয়ং রাজপথে নেমে আসেন ভক্তদের দর্শণ দিতে। পূণ্য তিথিতে জেলার বিভিন্ন স্থানের মানুষজন এতে অংশগ্রহণ করছে। আমরা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছি।’


কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ’৯ দিন ব্যাপী রথযাত্রার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন  করতে আমাদের বিশেষ ফোর্স কাজ করেছে। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত ছিল। 


আরও খবর