লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে দুই গরুর মৃত্যু

 আশাশুনিতে সিসি ক্যামেরার খুঁটিতে বিদ্যুতের তার স্পর্শ করা খুঁটি থেকে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মর্মান্তিক মৃত্যু ও একটি গরু আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মধ্যে হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।  
ব্যস্ততম হাসপাতাল সড়কে পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টেজ লাইন রয়েছে। একই রাস্তায় উপজেলা পরিষদের আইন শৃংখলা রক্ষার্থে সিসি ক্যামেরার লাইন রয়েছে। বৃষ্টির কারনে মাটি নরম হয়ে যাওয়ায় সিসি ক্যামেরার খুঁটি হেলে পড়লে বিদ্যুৎ লাইনের তারের স্পর্শে ক্যামেরার লাইনের খুটি বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুর ১২. ৩০ টার দিকে মানিকখালী গ্রামের অবিনাশ মন্ডলের স্ত্রী বিপাসা রানী বৈদ্য'র একটি বকনা গরু খুঁটির গা ঘেঁষে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সাথে থাকা ভ্যান চালক মতলেবের এড়ে গরু মৃত গরুকে স্পর্শ করলে ছিটকে খুঁটির উপর পড়লে সেও ঘটনাস্থলে মারা যায়। বিপাসার আরেকটি গরু সেখানে গিয়ে শুকতে যেয়ে ছিটকে পাশে গিয়ে পড়লে আহত হয়। মৃত গরু দুটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধের ব্যবস্থা করান এবং গরু উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন।

Tag
আরও খবর