নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন সাতক্ষীরার মতিউর রহমান সিদ্দিকী

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন সাতক্ষীরার মতিউর রহমান সিদ্দিকী



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, খুলনা'র কনফারেন্স  রুমে অদ্য ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জুন ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন ২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, সাতক্ষীরা জেলা, শ্রেষ্ঠ সার্কেল- জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা জেলা, শ্রেষ্ঠ থানা-জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, সাতক্ষীরা এবং শ্রেষ্ঠ এসআই- জনাব মোঃ শাহাদাত হোসেন, এসআই (নি:), কলারোয়া থানা, সাতক্ষীরা নির্বাচিত হয়।


উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন ২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় জেলা পুলিশ, সাতক্ষীরা। খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়কে সাতক্ষীরা শ্রেষ্ঠ জেলা হওয়ায় সম্মাননা প্রদান ক‌রেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জনাব জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) খুলনা রেঞ্জ সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপার গণ।

Tag
আরও খবর