নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বসন্তপুর ফাউন্ডেশন উদ্যোগে দাফন কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসন্তপুর ফাউন্ডেশন উদ্যোগে দাফন কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কালিগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে দাফন কার্যক্রম টিমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ জুলাই ) বিকাল ৪টায় বসন্তপুর পাঁকার মোড় ওয়াপদা বাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গুনাকরকাটী খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতী মাওঃ আবু তাহের। তিনি বক্তব্যে বলেন, আল্লাহ রাববুল আলামীন পবিত্র কুরআনে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মুসলমান মারা গেলে দ্রুত মৃতের গোসল, কাফন, জানাজা, লাশ বহন সহ দাফন কাজ সম্পাদন করতে হয়। এই কাজগুলোতে রয়েছে বিরাট পরিমাণ সওয়াব। যারা এই কাজে অংশগ্রহণ করেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বসন্তপুর পীর কাঙ্গালী (ফকির পাড়া) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা রবিউল ইসলাম, বসন্তপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ প্রমুখ। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মু্ক্তিযোদ্ধা এস.এম মমতাজ হোসেন মন্টু, সহকারী অধ্যাপক মহাসিন আলী, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষক আব্দুর রহমান, বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জহিরুল আলম প্রমুখ। কর্মশালায় প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী সদস্য প্রশিক্ষণ গ্রহণ করে।


Tag
আরও খবর