নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক

সেমি লুপার পোকার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

 আবুবকর সিদ্দিক,  কয়রা উপজেলা প্রতিনিধি:


খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় সেমিলুপার লার্ভা পোকার উপদ্রবে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে । কয়রার দেয়াড়া, জয়পুর, শিমলারআইট, চৌকুনী সহ বিভিন্ন এলাকাশ বিশেষ করে গেওয়া গাছে এ পোকাগুলো দেখা দিয়েছে। পোকার কারণে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। নষ্ট করছে গেওয়া গাছসহ বিভিন্ন গাছ গাছালি । মানুষের ঘরে ঢুকে নষ্ট করছে মানুষের শান্তি । কিন্তু কোথা থেকে এই পোকার উৎপত্তি তা কেউ বলতে পারছে না।


স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, কয়েক দিন পূর্বে এই পোকা এলাকার গেওয়া গাছে দেখা যাচ্ছে। তবে আগে তেমন বেশি দেখা না যাওয়ায় এলাকার মানুষ গুরুত্ব দেয়নি। কিন্তু ইদানিং কিছুদিন ধরে এই পোকার বংশ বিস্তার বিস্তর আকার ধারন করেছে । ফলে মানুষের ঘর-বাড়িসহ পরিহিত পোশাকে  এই পোকার দেখা মিলছে। গেওয়া গাছ সহ পাশাপাশি গাছের ব্যাপক ক্ষতি করছে এই পোকা। স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছাত্র ছাত্রী সহ সাধারন মানুষের চলাচলের সময় শরীরে পড়ায় বেশ বিব্রতবোধ হতে হচ্ছে । কোমলমতি শিশুরা না বুঝে হাতে ভয় পাচ্ছে। এতে যে কোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা।


উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পোকা গুলো লুপারের লার্ভা জাতীয় পোকা। এটি বন সংলগ্ন এলাকায় ও বনে হয় এমন গাছে আক্রমণ করছে । পোকা দমনে প্রাথমিক পর্যায়ে দুইটা টিম পাঠিয়েছি কিন্তু বৃষ্টির কারনে কোনকিছু করা সম্ভব হয়নি । এটা যেহেতু বনে হয় এমন গাছে আক্রমণ করছে ধান অন্য কেথাও আক্রমণ করছেনা সেহেতু এটা সামাজিক বনবিভাগের ও দায়িত্ব। যেহেতু পোকাগুলো এলাকায় ছড়িয়ে গেছে, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই পোকা গুলো মানুষের ক্ষতি করেনা। কিন্তু গাছের ক্ষতি করতে সক্ষম। তাই এই পোকা গুলো দ্রুত দমন করা প্রয়োজন।


এ ব্যাপারে সামাজিক বনবিভাগের প্রবীর মিত্রকে বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর